• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক লুতু

সিসি নিউজ।। দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু। গত বুধবার (২১ অক্টোবর) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুরে অবস্থিত শখের পল্লী বিনোদন পার্কের হীরাঝিল কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত বসুন্ধরা শুভ সংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলনে তাঁর হাতে ওই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়েছে।
বসুন্ধরা শুভ সংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, দুই বাংলার বিশিষ্ট কথাসাহিত্যিক উপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন সেরা সংগঠক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র হাতে ওই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
এ সম্মেলন ও সেরা সংগঠক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালের কন্ঠ পত্রিকার সহ-সম্পাদক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আল মামুন।
এতে আরো বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘের আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা ও শখের পল্লী পার্কের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও দৈনিক সমকাল পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাসার।
বসুন্ধরা শুভ সংঘের ওই সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বসুন্ধরা শুভ সংঘের তিন শতাধিক বন্ধু অংশ নেন।
সম্মেলনের আলোচনা পর্বে শেষে সেরা সংগঠক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এতে সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুকে বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে ওই সেরা সংগঠক হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র দেয়া হয়েছে। মূলতঃ সংগঠনের কার্যক্রমে অসামান্য অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে ওই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, তোফাজ্জল হোসেন লুতু বসুন্ধরা গ্রুপের পত্রিকা দেশের শীর্ষ স্থানীয় দৈনিক কালের কণ্ঠের যাত্রার শুরু থেকে অর্থাৎ ২০১০ সাল থেকে সৈয়দপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সেই সঙ্গে বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে অত্যন্ত ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে তাঁর ওপর দায়িত্ব কর্তব্য পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ