• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন |

জামালপুরে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষকের যাবজ্জীবন

সিসি নিউজ ডেস্ক।। জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবে আরবি পড়তে যাওয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছরি থানার হরিচন্ডি গ্রামের মোঃ মনিরুল ইসলামের সন্তান। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি ও মক্তবে শিক্ষকতা করতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান- ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ভুক্তভোগী শিক্ষার্থী মসজিদে আরবি পড়তে যায়। অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সেই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সেই মামলায় ২০২১ সালের ৫ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষনা করে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে যাবজ্জীবন দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ