• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন |

ছাত্রীর মায়ের অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি।। মাদ্রাসার শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু সাইদ (৩৬) গোবিন্দগঞ্জ পৌর শহরের লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক। তিনি ওই উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর আট বছরের কন্যা সন্তান গাইবান্ধার গোবিন্দগঞ্জের লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসা পড়াশুনা করেন। মাদ্রাসা ছুটি হলে তার কন্যা সন্তানকে প্রায়ই আনতে যান। মাদ্রাসায় যাতায়াতকালে ওই মাদ্রাসার শিক্ষক ফরিদুলের সাথে পরিচয় হয়। সেখান থেকে দুইজনই প্রায়ই রাতে ভিডিও কলে অশ্লীল কথাবার্তা বলেন। ফরিদুল মোবাইল ফোন থেকে অশ্লীল স্কিন শর্ট ও ভিডিও আবু সাঈদ তার ফোনে শেয়ার করে নেয়। পরে তিনি ওই প্রতিষ্ঠানের আরেক শিক্ষক মোহন মাস্টারের ফোনে পাঠায়। আবু সাঈদ ও মোহন মাষ্টার ওই ভুক্তভোগী নারীর ফোনে স্ক্রিন শর্ট ও ভিডিও পাঠিয়ে দিয়ে টাকার দাবি করেন। পরে ওই নারীর কাছ থেকে দুই দফায় তিন লক্ষ ৮০ হাজার টাকা ভিডিও ডিলেট করার কথা বলে নেয় তারা। পরবর্তীতে পূর্নরায় ব্লাক মেইল করে টাকার দাবি করলে ভুক্তভোগী ওই নারী তিনজনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। পরে পুলিশ আবু সাঈদকে গ্রেফতার করেন। অন্য দুই আসামী পলাতক রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজ আলম বলেন, এ বিষয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। এর মধ্য থেকে একজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ