• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন |

জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথ্থরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে এবং অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে।
তবে বিরোধপূর্ণ জমিটি তাঁর ছোট ভাইয়ের দখলে থাকায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষ হয়। এ সময় ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ