• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন |

সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামিল বাবু ওরফে বাবুয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের ইসলামবাগ চিনি মসজিদ সুপারিবাগান এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব সরকারের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় জামিল বাবুর দেহ তল্লাশি করে পলিথিনে রাখা নিষিদ্ধ ঘোষিত ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ডিএনসির নীলফামারী কার্যালয়ের উপপরিদর্শক মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত জামিল বাবু ওই এলাকার মৃত মনজুর আলীর ছেলে। তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে। এলাকায় তিনি চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত বলে জানা গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ও জামিল বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ