• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ‌্যকর পরিবেশ, অননুমোদিত রং এবং লবন ব্যবহারে একটি চিপস কারখানার ৫০হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা।

এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি আল আমিন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, চিপসে অননুমোদিত রং ও শিল্প লবন ব্যবহার, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানো অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০হাজার টাকা জরিমানা কারখানার মালিক আলমগীর হোসেনকে। জরিমানার টাকা তাৎক্ষনিক ভাবে পরিশোধ করেন কারখানা মালিক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ