• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা পরিষদের  কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান  মাসুদ রানা প্রধান।
​কর্মশালার উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট।  টুলস ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এই টুলসের মাধ্যমে আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করে যাবো।
​বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সমন্বয়ে আয়োজিত এই কর্মশালায়  উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুল রহমান সুইট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা আক্তার, তহবিল সংগ্রহ বিভাগের কর্মকর্তা বিবি মরিয়ম এবং আইআর অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কমিউনিকেশন অফিসার মোহাম্মদ খালেদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ