• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড

সিসি নিউজ।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে নির্বাচনী প্রচার-প্রচারণার বিধিনিষেধ অমান্য করে লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ব্যবস্থা নেওয়া হয়। জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল করিম ওই ওয়ার্ডের জামায়াতের সভাপতি।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা বলেন, নির্বাচনের আগে শেষ ৪৮ ঘণ্টায় লিফলেট বিতরণের কোনো সুযোগ নেই। কিন্তু প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করা হচ্ছিল। প্রার্থীর এজেন্টের কার্যালয়েও লিফলেট পাওয়া যায়। এ সময় প্রচুর লিফলেট জব্দ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুই নারী বিএনপি-সমর্থকের হাতে লিফলেট পান বিচারক। পরে তাঁদের মৌখিকভাবে সতর্ক করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ