• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সতর্ক থাকুন সর্দি-কাশি-জ্বর থেকে

Sick woman blowing her noseস্বাস্থ্য ডেস্ক: শীতকাল শেষ। আসছে গরম। সকালের দিকে ঠাণ্ডা। তো বেলার দিকে গরম। রাতে ফের ঠাণ্ডা ঠাণ্ডা। এই মাঝের সময়টায় তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বাড়ছে রোগ। সর্দি-কাশি,জ্বর লেগেই থাকছে। কাশি ধরলে যেন সারতেই চাইছে না। এসবের হাত থেকে বাঁচতে কিছু সাবধানতা মেনে চলার কথা বলছেন চিকিত্‍সকরা। ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

তাপমাত্রার ওঠানামা মানেই আর্দ্রতার হেরফের । আর্দ্রতার ওঠাপড়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হচ্ছে কিছু ভাইরাস। ভাইরাস শরীরে ঢোকার ফলে ইনফেকশনে ভুগতে হচ্ছে। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি ভোগাচ্ছে এইসব ভাইরাস। জ্বর-সর্দি সারলেও কাশি যেন যেতেই চাইছে না।

এসব থেকে রেহাই পেতে কিছু সাবধানতা মেনে চলার কথা বলছেন চিকিত্সকরা। পুরোপুরি গরম না পড়া পর্যন্ত সোয়েটার, চাদর নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। প্রয়োজনে টানা অ্যান্টি আলার্জিক খেতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শিশুদের হাম, মামস, পক্স এই জাতীয় অসুখ এইসময়েই হয়। রোগ পুরোপুরি না সারা পর্যন্ত বাড়িতে থাকা একান্ত জরুরি বলেও মনে করিয়ে দিয়েছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ