• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুবলীগের ভিডিও আর্কাইভের উদ্বোধন

juboleageঢাকা: যুবলীগের ভিডিও আর্কাইভ উদ্বোধন ও বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের পকেট বুকের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আর্কাইভের উদ্বোধন ও মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি বলেন, ট্রেডিশনাল ও টেকনোলজির ব্যালেন্স করা উচিত। যে কাজটি করতে মূল পার্টিও পিছিয়ে আছে, সেই কাজটি যুবলীগ করে দেখিয়েছে। তাদেরকে ধন্যবাদ। যোগাযোগমন্ত্রী বলেন, টেকনোলজি ব্যালান্স করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। ওবায়দুল কাদের বলেন, ’৭১ সালে আমরা পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছি। এবার ৭ মার্চ আমাদের শপথ হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ পরাজিত করব, সহিংসতা ও স্বাধীনতাবিরোধী শক্তিকে পরাজিত করব।
যুবলীগের চেয়ারম্যান মো: ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সভাপতিমণ্ডলীর সদস্য এনায়েত কবীর চঞ্চল, মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ