• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইয়ানুকোভিচের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ

victorআন্তর্জাতিক ডেস্ক: দেশ ছেড়ে পালানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে আশ্রয় দেয় রাশিয়া৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইউক্রেনের অভ্যুত্থান অন্যায়৷ ইয়ানুকোভিচই ইউক্রেনের ন্যায্য শাসক। ইয়ানুকোভিচের অনুরোধেই নাকি ইউক্রেনে সেনা পাঠিয়েছিল রাশিয়া, এমন কথাও জানিয়েছেন পুতিন৷ শোধ নিতে এ বার পাল্টা পদক্ষেপ নিল ইউরোপীয় ইউনিয়ন৷ ইউনিয়নের সদস্য ২৮টি দেশের বিভিন্ন ব্যাঙ্কে ইয়ানুকোভিচ এবং আরও ১৭ জনের নামে যে অ্যাকাউন্ট আছে, তা ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ ইউক্রেনের অস্থায়ী প্রধানমন্ত্রী আরসেনি ইয়াত্সেনিউক জানিয়েছেন, ইউক্রেনের মসনদে তিন বছর থেকে ইয়ানুকোভিচ অন্তত ৩,৭০০ কোটি মার্কিন ডলার বিভিন্ন ব্যাঙ্কে নিজের নামে সরিয়ে রেখেছেন। একা ইয়ানুকোভিচ নন, তাঁর ঘনিষ্ঠ অনেকের অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে৷ এই দলে রয়েছেন ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মিকোলা আজারোভসহ অনেকে৷

ইয়ানুকোভিচ ও আজারোভের ছেলেদের নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তা-ও ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ ইউক্রেনের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ভিক্তর প্শোঙ্কা, প্রাক্তন নিরাপত্তা প্রধান ওলেকসান্দান ইয়াকিমেঙ্কো ও প্রাক্তন আইনমন্ত্রী ওলেনা লুকাশের নামও এই তালিকায় রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ