• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরেই ফুটবল টিম বানাতে চান শাকিরা

sakiraবিনোদন ডেস্ক: বাচ্চা-কাঁচ্চা নিয়ে প্রেমিক জেরার্ড পিকের ঘরেই ফুটবল টিম বানাতে চান বিশ্বকাপের ‘ওয়াকা…ওয়াকা’ খ্যাত লাতিন পপতারকা শাকিরা।

শাকিরার প্রথম সন্তান মিলানের জন্ম গত বছরের ২২ জানুয়ারি। তার বয়স এখন ১৫ মাস। এক প্রতিবেদনে ব্যাং শোবিজ জানায়, আবার মা হতে চাইছেন পপতারকা। জেরার্ড পিকের ঘরে অন্তত আট-নয়টি সন্তান দিয়ে নিজের কোল আলোকিত করতে চান তিনি।

শাকিরা বলেন, আমার হাতে এখন অনেক কাজ। তা না হলে আমি দ্বিতীয় সন্তান নিতে এত দেরি করতাম না। পিকের সঙ্গে আট থেকে নয়টি সন্তান চাই আমি। আমার নিজের একটি ফুটবল টিম চাই।

ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলেও ৩৭ বছর বয়সী শাকিরার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাঁর ছেলে মিলান। তিনি বলেন, আগে কাজ শেষ করে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। তবে মিলানের জন্মের পর থেকে তা আর করা হয় না। আমি দ্রুত ঘরে চলে আসি। সে আমার জীবনকে পাল্টে দিয়েছে।

শাকিরা আরও বলেন, যখন আপনার একটি সন্তান হবে, তখন তার মধ্য দিয়ে আপনি ভালোবাসা অনুভব করতে পারবেন। সবকিছুতেই শান্তি পাওয়া যায়। আর সবসময়ই একটি ভালোলাগা কাজ করে।

পিকের সঙ্গে শাকিরার পরিচয় ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং-এর সুবাদে। আর তখন থেকেই একসঙ্গে আছেন তাঁরা। শাকিরা একটি লাতিন ম্যাগাজিনকে বলেন, জনপ্রিয়তা নয় বরং ভালোবাসাই তার এবং পিকের সম্পর্কের মূল ভিত্তি। তাঁর মতে, সেলিব্রিটি শাকিরাকে নয়, ব্যক্তিগত জীবনের সাধারণ শাকিরাকেই ভালোবাসেন পিকে। আর পিকেও শাকিরার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ