জামালপুর: জামালপুরে পিকনিকের পিকআপ ভ্যান খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহসড়কের বামতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতদের জামালপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।