রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলা ঘুঘুমারি ঘাটে মুকুল ও শ্রী লক্ষণ নামের ২ ব্যবসায়ীর নিকট থেকে ২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদে ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ীদ্বয় মারাত্মক আহত হয়। তারা হাসপাতালে চিকিৎধীন রয়েছে। স্থানীয়রা জানান, উলিপুর উপজেলার ফখরের হাট এলাকার ২ চাউল ব্যবসায় রৌমারীর চর শৌলমারী বাজারে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিল। শুক্রবার হাট শেষে তারা ফিরে যাওয়ার সময় ঘুঘুমারি ঘাটের কাছাকাছি গেলে ঘুঘুমারী গ্রামের আক্কাস আলী, হামিদ আলী, শাহাজামাল, বাবু মিয়া, শফিকুলসহ ৪/৫ জন ছিনতারকারী তাদের পথ রোধ করে এবং এলোপাথারী কোপাতে থাকে। পরে তারা ২ লাখ টাকা ছিনতাই করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে রৌমারী উলিপুর ও ঢুষমারা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রৌমারী থানার ওসি মোখলেছুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাদের অভিযোগ দিতে বলেছি। তারা অভিযোগ দিলে মামলা হবে।
আর্ন্তজাতিক নারী দিবস পালিত
‘অগ্রগতির মুলকথা নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারী/ বেসরকারী সংস্থার সম্মিলিত উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে শপথ বাক্য পাঠ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, জয়িতাদের আত্মকথা, রচনা প্রতিযোগিতা, নাটক ও নারী মেলা। সকালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, মো: আব্দুল হান্নান, উপজেলা চেয়ারম্যান শেখ মো: আব্দুল খালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ফারুক হোসেন, এনজিও প্রতিনিধি মুনীর হোসেনসহ বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তাগণ।