• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতের লোকসভা নির্বাচণে কংগ্রেস প্রার্থীর তালিকা প্রকাশ

Indiaআন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ শুরু করেছে ক্ষমতাসীন দল কংগ্রেস। দলটির পক্ষ থেকে শনিবার প্রথম দফায় ১৯৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রার্থী হচ্ছেন রায়বরেলি থেকে। আমেতি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। এছাড়া  প্রথম দফার প্রার্থী তালিকায় সুশীল কুমার শিন্দ, প্রিয়া দত্ত, সঞ্জয় নিরুপ, বেনিপ্রসাদ ভার্মার মতো বর্ষীয়ান নেতাদের নাম রয়েছে। ফুলপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ক্রিকেটার মোহম্মদ কাইফ। ঔরঙ্গাবাদ থেকে নিখিল কুমার, কটক থেকে অপরাজিতা মোহান্তি এবং দক্ষিণ বেঙ্গালুরু থেকে নন্দন নিলেকণি, কুরুক্ষেত্র থেকে নবীন জিন্দল, জৌনপুর থেকে কবি কিষণকে কংগ্রেসের টিকিট দেয়া হয়েছে।
১৯৪ জনের এ প্রাথমিক তালিকায় ৩৫ শতাংশ যুব প্রার্থী রয়েছেন- যাদের বয়স ৪০ বছরের নিচে। আবার ১৫ শতাংশ মহিলা রয়েছেন। একই সাথে পশ্চিমবঙ্গের ১৭টি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। কোচবিহারে প্রার্থী হচ্ছেন কেশব রায়। আলিপুর দুয়ারে জোসেফ মুন্ডা, জলপাইগুড়িতে সুখবিলাস বর্মা, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, মালদহ উত্তরে মৌসম বেনজির নুর, মালদহ দক্ষিমে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিত মুখার্জি, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে মান্নান হুসেন, রাণাঘাটে প্রতাপ রায়, বারাসতে ঋজু ঘোষাল, জয় নগরে অর্ণব রায়, ডায়মন্ড হারবারে মোহাম্মদ কুমারুজ্জামান কামার, কোলকাতা উত্তরে সৌমেন মিত্র, উলুবেড়িয়ায় প্রার্থী অসিত মিত্র, পুরুলিয়ায় নেপাল মাহাত এবং বীরভূমে সৈয়দ সিরাজ জিম্মি।
প্রসঙ্গত আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত মোট ৯ দফায় ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৬ মে। এবারের লোকসভা নির্বাচনে ৮১ কোটি ৪৬ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ