• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাই হিলে হাই রিস্ক

Hi heelsলাইফস্টাইল ডেস্ক: সৌন্দর্য্যের পারদ আরও খানিকটা চড়াতে মহিলাদের অন্যতম প্রিয় জিনিস হাই হিল জুতো৷ ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান আজকাল যেকোন পোষাকই হিল জুতো ছাড়া একেবারে বেমানান৷ তবে চিকিৎসকেরা বলছে , হাই হিলে হাই রিস্ক। সৌন্দর্য বাড়াতে বেশি উঁচু হিল পরলে হাঁটুর ক্ষতি হতে পারে।
হিল জুতোয় সাময়িক উচ্চতা হয় তো বাড়বে, কিন্তু ভবিষ্যতে চিরকালের জন্য খুঁড়িয়ে হাঁটতে হতে পারে। অস্থি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় অল্পবয়সী রোগী আসছেন। তাদের অনেকেই আসছেন গোড়ালি বা হাঁটুতে ব্যথা নিয়ে। দেখা যাচ্ছে, সব অসুবিধার মূলেই রয়েছে হিল জুতোর অবদান। অস্বাভাবিক উঁচু হিল পরায় গোড়ালি উঁচু হয়ে থাকে, অনিয়ন্ত্রিতভাবে এদিক ওদিক বেঁকে যায়। ফলে হাঁটুতে অস্বাভাবিক চাপ পড়ে। এতে ক্ষয়ে যায় হাঁটুর মালাইচাকির পেছনের কার্টিলেজ ভতিগ্রস্থ হয়। এমনকি অস্টিও-আর্থ্রাইটিসও দেখা দিতে পারে।
‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র অস্থিরোগ বিশেষজ্ঞদের কথায়, গোড়ালি, হাঁটু ও কোমর ঠিক রাখতে মেয়েদের জন্য পাম্পু শু বা ব্যাকস্ট্র্যাপ দেওয়া কম হিলের জুতা সবচেয়ে ভালো। তারা আরও জানিয়েছেন, হিল পরার ইচ্ছা হতেই পারে, তবে তার জন্য একটু সতর্ক থাকা দরকার। যেখানে অল্প হাঁটতে হবে, সেখানে উঁচু হিল পরা যেতে পারে। কিন্তু প্রতিদিনের জীবনে হাঁটাহাঁটির ক্ষেত্রে সামান্য উঁচু বা ফ্ল্যাট জুতাই নিরাপদ। কারণ শারীরিক সুস্থতা না থাকলে সৌন্দর্য দিয়ে লাভের লাভ কিছুই হবে না। সুতরাং হাই হিল ব্যবহারে সাবধান
ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ