ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মৌসুমী শিশু প্রতিযোগিতা ২০১৪ অনুষ্ঠিত । দিনাজপুরের ১৩টি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মৌসুমী শিশু প্রতিযোগিতা ২০১৪ অনুষ্ঠানে বাছাই পর্বে রবিবার শিশু প্রতিযোগিতা দিনাজপুরে অনুষ্ঠানে অংশ নেয়ার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমিতে ৮ থেকে ১০ বছরের শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা। এর মধ্যে ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী দিনাজপুরের শ্রেষ্ঠ করদাতা রাজু কুমার গুপ্তার কন্যা বিটিভির আনন্দময়ী অনুষ্ঠানের নিয়মিত শিল্পী রিয়া গুপ্তা। সে ফুলকুড়িঁ বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়াশুনা করলেও অংশ গ্রহনের লক্ষে মৌসুমী প্রতিযোগিতায় অর্ডিন্যাসে তার দল কে নিয়ে গান গায়। শিশু শিল্পী রিয়া গুপ্তা বলেন, দিনাজপুরের প্রতিযোগিতায় অংশ নেয়ার লক্ষ্যে আমি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে ও বিদ্যালয়ে গানের চর্চা করে আসছি। আগামীতে আমি দর্শকদের সামনে আরো জেন ভালো গাইতে পারি সে জন্য সৃষ্টি কর্তার কাছে ও দর্শকদের কাছে আর্শিবাদ চাই।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৪ অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার নানা আয়োজনে জাতীয় শিক্ষাসপ্তাহ ২০১৪ অনুষ্ঠিত হয়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ হইতে এক বনাঢ্য র্যালী বাহির হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।শিক্ষা সপ্তাহ সভায় সভাপত্বি করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষক মো. হায়দার আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক সৈয়দ আবুল হাসান আজাদ প্রমুখ। জাতীয় শিক্ষা সপ্ত্াহ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠনের কয়েক শত ছাত্র/ ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা অংশ নেন। রবিবার থেকে শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত শিক্ষা সপ্তাহ পালন হবে ।