• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিবাহ নিবন্ধন ফি সর্বনিন্ম ২০০ টাকা

Marrageঢাকা: বর্তমানে বিবাহ নিবন্ধন ফি সর্বনিন্ম ২০০ টাকা বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি হাজারে সাড়ে ১২ টাকা করে নিবন্ধন ফি আদায় করতে পারবেন। দেনমোহর ৪ লাখ টাকার অধিক হলে পরবর্তী প্রতি ১ লাখ টাকায় ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি দিতে হবে। তবে দেনমোহর যাই হোক না কেন বিবাহ নিবন্ধন ফি সর্বনিন্ম ২০০ টাকা।
সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দ্রুততম সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে (আইসিটি) জনবল নিয়োগ দেয়া হবে। এজন্য ইতোমধ্যে আইসিটিতে জনবল সঙ্কট দূর করতে সরকার ১২৮ কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি করেছে। বর্তমানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধি তৈরি প্রক্রিয়াধীন রয়েছে। এটি চূড়ান্ত হলেই দ্রুততম সময়ের মধ্য দিয়ে আইসটির জনবল সঙ্কট দূর করা হবে।
আরেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ পর্যন্ত ৫০১ জন হিন্দু বিবাহ নিবন্ধক নিয়োগ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ