• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে ফেনসিডিলসহ চোরাকারবারী আটক

pic 02হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাঁকে আটক করে। আটককৃত চোরাকারবারী গাইবান্ধা জেলা সদরের থানাপাড়া এলাকার মৃত মোজাহার আলীর ছেলে খালেকুজ্জামান (৪০)।
বিজিবি’র হিলি বিওপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এক ব্যক্তি হিলি সীমান্তের চুড়িপট্টি থেকে মটর সাইকেল নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় ক্যাম্পের টহলরত দলের কমান্ডার নায়েক শওকত হোসেনের সন্দেহ হলে মটর সাইকেল আরোহীকে থামানোর সংকেত দেয়। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাঁকে আটক করে। এঘটনায় বিজিবি বাদী হয়ে হাকিমপুর থানায় একটি মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ