গত সোমবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুল তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদানকারী জাপার অন্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, সমবায়বিষয়ক সম্পাদক মো: শামসুল ইসলাম, প্রচার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি মো: মোশাররফ হোসেন, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।