• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজধানীতে ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৫

koktelঢাকা: রাজধানীর চকবাজারে ছিনতাইকারীর সঙ্গে থাকা ককটেলের বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- পুলিশ কনস্টেবল সাইদুর রহমান (৩৭), ছিনতাইকারী খোকন (৩০), পথচারি চেন্টু (২২), সানি (৩০) ও মিন্টু (২৬)। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চকবাজারের বৌবাজার গলিতে ৭-৮ জনের সংঘবদ্ধ একটি ছিনতাইকারীর দল ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। সন্দেহের বশে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়। এসময় ছিনতাইকারী খোকনকে পুলিশ জাপটে ধরলে তার সঙ্গে থাকা ককটেলটি শরীরের মধ্যেই বিস্ফোরিত হয়। এতে ওই ছিনতাইকারী ও পুলিশ সদস্য এবং তিন পথচারি আহত হয়।
চকবাজার থানার ‍উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ