ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সোমবার মধ্যরাতে ফুলবাড়ি বাজারের গফুর মার্কেটে লায়ন ক্লোথ স্টোরের আয়োজনে অবৈধ ভাবে মুন্নি কুপন ড্র অনুষ্ঠিত হওয়ার সময় ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনরে নিদের্শে পুলিশ ওই র্যাফেল ড্র এর আয়োজক মকবুল হোসেনকে আটক করে। ঘটনা স্থল থেকে নিবার্হী কর্মকর্তা ও পুলিশ চলে যাওয়ার পর উওেজিত জনতা রাত ১২ টার সময় গফুর মার্কেটে অন্য সব দোকান ভাংচুর শুরু করে। প্রায় ১৫টি দোকান ভাংচুর করে ও ৩টি দোকানের নগতটাকাসহ মালামাল লুটপাট করে। ভাংচুড় হওয়ার প্রায় ৩০মিনিট পর পুলিশ ঘটনা স্থলে এসে উওেজিত লোকজনকে সড়াতে গেলে পুলিশের ওপর ক্ষিপ্ত হয় জনতা এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় ৩০ মিনিট চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। উপস্থিত লটারী ক্রেতারা নিবার্হী কর্মকর্তা উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১ মাস ধরে ব্যাপক প্রচারণা করে কুপন মালিক লক্ষ লক্ষ টাকা কুপন বিক্রয় করেন; সে সময় কোন আইনী ব্যবস্থা গ্রহন না করে বরং র্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার সময় ড্র বন্ধ করায় তাদের মধ্যে চরম উওেজনার সৃষ্টি হয়।