• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যৌন নির্যাতনের অভিযোগে আরবী শিক্ষক গ্রেপ্তার

dorsonঢাকা: রাজধানীর পশ্চিম শেওড়া পাড়ার হলিক্রিসেন্ট স্কুলের ৫ বছর বয়সী স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিনহাজ উদ্দিন (২৪) ওই স্কুলেরই আরবী বিষয়ের শিক্ষক।

মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরে নির্যাতিত ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে চিকিৎসা দেয়া হয়েছে।

মিরপুর থানার এসআই এনামুল হক খন্দকার জানান, সকালে শিশুটি স্কুলে গেলে আরবী শিক্ষক মিনহাজ তাঁকে একটি কক্ষে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা চালায়। ওই শিশু বাসায় গিয়ে ঘটনাটি জানালে অভিভাবকেরা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ স্কুলে গিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে এবং নির্যাতিত ছাত্রীকে হাসপাতালে পাঠায়।

এসআই এনামুল আরো জানান, ওই শিক্ষককে বিকেলে ঢামেক হাসপাতালে ওই ছাত্রীর সামনে হাজির করা হয়। নির্যাতিত ওই ছাত্রী শিক্ষককে নির্যাতনকারী হিসাবে সনাক্ত করে। ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ