• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লাল ফিতায় বাঁধা ফাইলের দিন শেষ

11ঢাকা: শেষ হচ্ছে সরকারি অফিসের টেবিলে লাল ফিতায় বাঁধা ফাইলের দিন। যাত্রা শুরু করেছে ই-ফাইলিং পদ্ধতি। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ পদ্ধতি চালু করলো। পর্যায়ক্রমে সরকারি সব অফিসেই চালু হবে ই-ফাইলিং পদ্ধতি।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত সচিব কামাল উদ্দিন সরকারি সব অফিসে ই-ফাইলিং পদ্ধতি চালুর অনুমোদনের জন্য একটি ই-ফাইল আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে পাঠান। প্রতিমন্ত্রী ফাইলটি অনুমোদনের জন্য পাঠান ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর কাছে। মিনিটের মধ্যেই সম্পন্ন হয় ফাইল আদান-প্রদানের কাজ, প্রয়োজন হয়নি কোনো বার্তা বাহকের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে এভাবেই ই-ফাইল পদ্ধতির যাত্রা শুরু হয়।
এ প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকারি অফিসে গতি, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে সেবা প্রদান ও কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব অফিস সৃষ্টির লক্ষ্যে বিভাগের ই-ফাইলিং সিস্টেমের যাত্রা শুরু হয়েছে। ই-ফাইলিং মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে সরকারি সকল অফিসেই।’
তিনি আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য ছিল জনগণ সেবার পেছনে ছুটবে না বরং সেবাই পৌঁছে যাবে জনগণের কাছে। এ প্রত্যয়কে সামনে রেখে সরকারের বিরামহীন প্রয়াসের অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নেয়া হয়। ইতোমধ্যে জেলা পর্যায়ের সমূহে ই-ফাইলিং কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।’ উৎসঃ   বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ