• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশব্যাপী ছাত্রশিবিরের শহীদ দিবস পালন

Sibirসিসি নিউজ: রাজধানীসহ সারাদেশে ছাত্রশিবিরের শহীদ দিবস পালন করেছে সংগঠনটির বিভিন্ন শাখা-উপশাখা। ১১ই মার্চ শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল,শহীদের কবর যিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। ছাত্রশিবিবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আলোচনা সভায় অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন,শহীদ আইয়্যুব,জব্বারেরা সত্য প্রতিষ্ঠার আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে ছাত্রশিবিরের ভিত্তি রচনা করেছিলেন। তার ধারাবাহিকতায় সত্যের বাণী প্রচার এবং বাতিলের মোকাবেলা করতে গিয়ে এ পর্যন্ত ২০৯ জন ভাই জীবন বিলিয়ে দিয়েছেন।
শহীদদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ছাত্রশিবির আজ বাংলার জমিনে গণমানুষের আশা আকাঙ্খার প্রতিকে পরিণত হয়েছে। কিন্তু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এ সংগ্রাম যেমন শেষ হয়ে যায়নি তেমনি বাতিলের ষড়যন্ত্রও থেমে নেই। তাই সর্বোচ্চ ধৈর্য আর সাহসীকতার সাথে শহীদদের রেখে যাওয়া কাজ এগিয়ে নিতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ