বিধিরে…..
আর কোনদিন এই কপালে দুঃখ লেইখোনা।
দূঃখে আমার জীবন গড়া ,
সুখতো পাইলামনা।
আর কোনদিন এই কপালে দুঃখ লেইখোনা।
আপন ষাদের ভেবেছিলুম তারাই ছিল পর,
সুখের সংসারে ভেঙ্গেচুরে হইল বালুচর।
তৃভূবনে অনাথ হইলাম
কেউতো বুঝলনা,
আর কোনদিন এই কপালে দুঃখ লেইখোনা।
এক কুলেতে জন্ম নিয়ে আরেক কুলে ঠাঁই,
জীবন ভরে কষ্ট করে মিললো নাতো ছাঁই।
তাইতো আমি বসে ভাবি
কদর পাইলামনা,
আর কোনদিন এই কপালে দুঃখ লেইখোনা।।