• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ৬৯ বন্দি

Dhaka Central Jail20140312133751ঢাকা :  ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ২০টি কারাগার থেকে ৬৯ বন্দি বিশেষ ক্ষমায় মুক্তি পাচ্ছেন। দীর্ঘ সাজাভোগের পর তারা মুক্তি পাচ্ছেন রাষ্ট্রের  বিশেষ ক্ষমায়। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১-এর ধারা মোতাবেক রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা ও ক্ষমতায়  এসব বন্দি ছাড়া পাচ্ছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফার সভাপতিত্বে এ সংক্রান্ত  কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, ৬৯ জন বন্দির মুক্তির বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত  চেয়ে একটি চিঠি  দেয়ার সিদ্ধান্ত হয়  বৈঠকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আইন মন্ত্রণালয়ের নীতিগত সম্মতির পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে কারামুক্তির অপেক্ষায় থাকা বন্দিদের তালিকা।

প্রধানমন্ত্রী যেকোনো দিন এ ফাইলে স্বাক্ষর করতে পারেন। এরপর ওই ফাইলে রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দেয়ার পরই কারামুক্তির সুযোগ পাবেন বন্দিরা। উল্লেখ্য এসব বন্দির আচার আচরণ ও কারাগারে তাদের  অবদানের কথা চিন্তা করে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ