ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কের বারকোণা নামক স্থানে বুধবার সন্ধ্যায় এক সড়ক দূর্ঘটনায় প্রাইভেট কারের ১ যাত্রী নিহত ও অপর ৪ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চুরকুই গ্রামের ইয়াকুব আলীর পুত্র ইমার আলী (৪৫) গুরুতর আহতরা হলেন ওই প্রাইভেটের কারের যাত্রী একই উপজেলার ওই গ্রামের ইসমাইল হোসেন (৫০) ড্রাইভার খাদেমূল ইসলাম (৩৫) সামছুনাহার (৩৫) এবং হাবিবুর রহমান (৪০) । প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় রোগী নিয়ে প্রাইভেট কারটি (যার নং-ঢাকা মেট্রো-ক ১১-২৮৭৮) রংপুর থেকে বিরামপুর ফিরার পথে বারকোণা নামক স্থানে রড় বহনকারী রিক্সা-ভ্যান ওভারটেক করতে গেলে ভ্যানে থাকা বাড়তি রড কারের গ্লাস ভেদ করে ভিতরের ঢুকলে ঘটনা স্থলে রড় বিদ্ধ হয়ে ১জন মারা জান। খবর পেয়ে ফুলবাড়ীর দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করায়। আহতদের অবস্থায় গুরুতর হওয়ায় তাদেরকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।