• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে ৯৭ দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি পারভীনের

opohoronবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  দীর্ঘ দিন পরেও বীরগঞ্জে অপহৃত পারভীনের সন্ধান মিলেনি। তবে পুলিশ ওই ঘটনার সাথে জড়িত অপহরনকারী এক যুবককে বুধবার রাতে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী অফিসার এসআই বিশ্বনাথ দাস গুপ্ত ও মোঃ বেলাল হেসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর হঠাৎপাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র মমিনুল ইসলাম (২৮) কে বুধবার সন্ধ্যায় তাজমহল সিনেমা হল মোড়ে অভিযান চালিয়ে আটক করে। উল্লেখ্য যে, ৩ মাস পূর্বে  একই ইউনিয়নের সাদুল্লাপাড়া গ্রামের ইয়াছিন আলীর যুবতী কন্যা পারভিন খাতুন (২০) কে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরন করে। পারভিনের মা রাবেয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী) ৭/৩ ধারায় থানায় ০১(০২)২০১৪নং-মামলা দায়ের করেন। পুলিশ জানায় মমিনুল দীর্ঘ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গোপনে বাড়িতে যাতয়াত করতো। অপহরনকারী গ্রেফতার করা হলেও অপহৃতা পারভিনকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।

মাছ চুরির দায়ে দু’যুবক গ্রেফতার
গত বৃহস্পতিবার লক্ষাধিক টাকার মাছ চুরির অপরাধে বীরগঞ্জ থানা পুলিশ দু’যুবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, বীরগঞ্জ পৌর সভার ৭নং-ওয়ার্ডের বাসিন্দা মরহুম তফির উদ্দিনের পুত্র আবু তাহেরের পুকুরে দিন দুপুরে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে গত সোমবার ৩০/৩২ জন সশস্ত্র সন্ত্রাসী পুকুরে জাল দিয়ে এক লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে পালিয়ে যায়। পুকুর মালিক আবু তাহের ৭জন এজাহার নামীয় ও আরো ২০/২৫ জনকে আসামী করে দণ্ড বিধি আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই বিশ্বনাথ দাস গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ সুজালপুর গ্রামের অভিযান চালিয়ে আব্দুল আজিজের পুত্র সাবেদ আলী (৪২) ও দানেশ আলীর পুত্র আব্দুর রশিদ (৫২) কে গেফতার করে আদালতে সোর্পদ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ