• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে বিএম কলেজে ভয়াবহ অগ্নিকান্ড

Agunরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট মডেল মহিলা বিএম ও কৃষি ডিপ্লোমা কলেজে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি শ্রেনী কক্ষ ভস্মিভূত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় গতকাল রাজারহাট থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। খবর পেয়ে রাত ১০টার দিকে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই কলেজটির ৪টি কক্ষের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেন, আগুনে ৯০ ফুট দৈর্ঘের ও ২৩ ফুট প্রস্থের ৪ টি শ্রেনী কক্ষবিশিষ্ট আধাপাকা ঘরটি ও লাইব্রেরীর একাংশ, প্রয়োজনীয় বই এবং আসবাবপত্র সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, কলেজে বিদ্যুতের কোন সংযোগ ছিল না। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে তা এখন পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ