• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুবলীগ নেতা শাহীন মারা গেছেন

Death-2সিসি নিউজ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগ নেতা মো. শাহীন (৩২) শনিবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

গত ৬ মার্চ তাকে গুলি ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তিনি উপজেলার বাঘরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

তার বাবা বাঘরার আলোচিত ফাইভ মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুস সালাম কারাবন্দি রয়েছেন।

ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম মাস্টার জানান, ৬ মার্চ রাতে শ্রীনগর উপজেলার আল-আমিন বাজারের কাছে ওঁৎ পেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত যাত্রীবোঝাই বাস থেকে নামিয়ে শাহীনকে গুলির পর এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়।

তিনি জানান, রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ