• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তরুণীদের জন্য অশনিসংকেত

তথ্যপৃযুক্তিপ্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটের সদ্ব্যবহারে জগত যেমন উপকৃত হচ্ছে, তেমনি কিছু মানুষের অশুভ প্রয়াসের ফলে ক্ষতিগ্রস্তও হচ্ছেন অনেকে৷ এমনকি ইউরোপেও তরুণীরা আছেন বিপদে৷ সমীক্ষায় দেখা গেছে, তরুণীদের উত্যক্ত করার মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে৷
বুধবার প্রকাশিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র মৌলিক অধিকার সংরক্ষণ সংক্রান্ত সংস্থা এফআরএ-র সমীক্ষায় বলা হয়েছে, ইউরোপের তরুণীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিনিয়ত নানাভাবে নাজেহাল হচ্ছেন৷ প্রতিদিন ১৮ থেকে ২৯ বছর বয়সি দশ জন তরুণীর অন্তত একজন অশ্রাব্য ভাষায় লেখা টেক্সট মেসেজ, ই-মেল অথবা সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নানা বার্তা পান৷
 ভিয়েনাভিত্তিক সংস্থা এফআরএ জানিয়েছে, এভাবে ক্রমাগত উত্যক্ত করার ফলে তরুণীদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ৷ তাঁদের রক্ষা করার জন্য শিগগিরই জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন এফআরএ-র পরিচালক মর্টেন কিয়েরুম৷ বর্ণবাদ এবং অন্যান্য মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইউরোপে যথেষ্ট তৎপরতা দেখা গেলেও সাইবার জগতে নারীর অবমাননাবিরোধী উদ্যোগের অভাব রয়েছে – এ কথা জানিয়ে তিনি ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে এ বিষয়ে উদ্যোগী হবার অনুরোধ জানিয়েছেন৷
সমীক্ষায় বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সাইবার জগতে তরুণীদের সবচেয়ে বেশি উত্যক্ত করা হয় সুইডেনে৷ সুইডেনের এক চতুর্থাংশ তরুণীই উত্যক্তকারীদের নির্মম শিকার৷ ইউরোপে তরুণীদের জন্য সবচেয়ে নিরাপদ সাইবার জগত রয়েছে স্পেন, পর্তুগাল এবং স্লোভেনিয়ায়৷ এই দেশগুলোতে মাত্র পাঁচ শতাংশ নারীকে এভাবে উত্যক্ত হতে হয় বলে দাবি করা হয়েছে সমীক্ষায়৷সূত্র: ডিডব্লিউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ