পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: এককালের অবাঙ্গালী অধ্যুষিত ১৯৭২ সালে স্থাপিত রেলকেন্দ্রীক পার্বতীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মঞ্জুরুল হক মঞ্জু হরিন মার্কা নিয়ে বিজয় হয়েছেন।
আজ রবিবার পার্বতীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্টিত হয়। উপ-নির্বাচন ওয়ার্ডের কাউন্সিলার পদে পৌর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু হরিন মার্কা ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদন্ধী উপজেলা ছাত্রদলের সভাপতি জোবায়ের হোসেন বাবু বালতি মার্কা নিয়ে ৫৯৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার ২০০৮ জন। ১৫০৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন এর মধ্যে ৪০টি ভোট বাতিল হয়েছে বলে প্রজাইটিং অফিসার আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
এ ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল হোসেন গত ২১ সেপ্টেম্বর হৃদত্রি“য়া বন্ধ হয়ে মৃত্যু বরন করলে এ ওয়ার্ডটি শুন্য হয়।
পুকুর থেকে অর্ধ গলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর বেলাইচন্ডি ইউনিয়নের বান্নিরঘাট শ্বাশান পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বান্নিরঘাট শ্বাশান পুকুরে অর্ধগলিত লাশ ভেসে উঠলে এলাবাসীর নজরে আসে। পুলিশকে খবর দিলে পার্বতীপুর মডেল থানার এস আই পলাশ চন্দ্র দেব লাশটি উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানার এসআই পলাশ চন্দ্র জানান, শ্বাশান পুকুরে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটির পরিচয় পাওয়া যায়নি। ফুল হাতা চেক গেঞ্জি ও কালো রং এর ফুলপ্যান্ট পরনে ছিল। দুপুরে লাশা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।