সিসি নিউজ: অনলাইন পত্রিকা সিসি নিউজ’র বার্তা সম্পাদক এম আর মহসিনের ফুফু ও সৈয়দপুর জেলা বিএনপির ১১নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমানের মাতা মোছাঃ হাসনা বেগম আর নেই। শ্বাষকষ্ট জনিত রোগে তিনি রোববার রাতে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ মহীয়সী নারীর মৃত্যুতে মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারটির প্রতি সমবেদনা প্রকাশ কামনা করেছেন জেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সৈয়দপুর প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকগণ। সিসি নিউজ’র পরিবারের পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।