• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্রিটেনে বিচারকের পদে প্রথম বাংলাদেশি স্বপ্নারা

70520_1আন্তর্জাতিক ডেস্ক: বৃটেনের সার্কিট জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন। ব্রিটেনে বিচারক পদে এই প্রথম কোনো বাংলাদেশি নিয়োগ পেলেন। স্থানীয় সংসদ সদস্য ক্রিস গ্রেলিংগ-লর্ড চ্যান্সেলরের সুপারিশের ভিত্তিতে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্যারিস্টার স্বপ্নারা খাতুনকে ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ দেন। মার্চ মাসের মাঝামাঝি থেকে এই নিয়োগ কার্যকর হবে।
ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের নিম্বর আলীর কন্যা। তিনি পারিবারিকভাবে দীর্ঘ দিন ধরে ব্রিটেনে বসবাস করছেন।
শিক্ষাজীবনে অধ্যয়ন শেষে স্বপ্নারা খাতুন সাউথ ইস্টার্ন সার্কিট বেইসড এর লন্ডন ফ্যামিলি কোর্টে জাজ হিসেবে কাজ করেন। সার্কিট জাজ পদবী ব্রিটেনে ডিস্ট্রিক্ট জাজের উপরে এবং আগামীতে পদোন্নতি পেলে ব্রিটেনের হাই কোর্টের জাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর।
ব্যারিস্টার স্বপ্নারা খাতুনের চাচাতো ভাই প্রবাসী ছরওয়ার হোসেন বলেন, ব্রিটেন প্রবাসীদের অধিকাংশরাই শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে স্বপ্নারা খাতুনদের মতো উচ্চ শিক্ষিতরা সেদেশের উচ্চ পর্যায়ে অবদান রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করছেন। তাঁর এ পদোন্নতির খবর শুনে শুধু আমাদের পরিবার নয় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীরা বিভিন্নভাবে আনন্দ উদযাপন করেছেন।
উৎসঃ   ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ