খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়। দিবসটি পালনে সকাল ৯টায় খানসামা উপজেলা চত্তর থেকে এক বণার্ঢ র্যালী বের হয়। ওই র্যালীতে স্কুল, কলেজ, মাদরাসা, কিন্ডারগার্টেন, এনজিও, উপজেলার সকল অফিসার কর্মচারী র্যালীতে অংশ গ্রহন করেন। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীনুর আলম। এতে অংশ নেয় খানসামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক মো: সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষক কর্মকর্তা মো: ওবাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো: নুরুল আমিন, উপজেলা কৃষি অফিসার মোঃ এজামুল হক, উপজেলা মাধ্যমিক অফিসার মো: আজমুল হক প্রমুখ। পরিশেষে চিত্রাংগন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।