• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসলামী ব্যাংকের টাকা নিয়ে সুর পাল্টালেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

Nur
ঢাকা: লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের দেওয়া কোন অর্থ নেয়া হয়নি, আর হবেও না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামনা নূর।
বুধবার সকালে অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন শেষে সমন্বয় সভায় তিনি এ কথা জানান। এ সময় তার পাশে ছিলেন মঙ্গলবার এ টাকা ফেরত দিতে চাওয়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আসাদুজ্জামান নূর বলেন, ‘এ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংক থেকে কোন অর্থ নেয়া হয়নি। ইসলামী ব্যাংক হয়তো অর্থ সাহায্য করেছে। কিন্তু তা কোন খাতে আমাদের জানা নেই।’
তিনি বলেন, ‘সেদিন প্রধানমন্ত্রীর হাতে অনেকেই টাকা দিয়েছিল। সেক্ষেত্রে তাদের অর্থও থাকতে পারে। তবে সেই অর্থ জাতীয় সংগীতের জন্য বলে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’
সমন্বয় সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বড় ধরনের অনুষ্ঠানে ছোট-খাটো ভুল থাকতেই পারে। এ ধরনের বিভ্রান্তি দ্রুত কেটে যাবে।’
তিনি বলেন, ‘আমরা ২৬ মার্চের মধ্য দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হব। আর লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার মধ্যদিয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবে।’ উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ