নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে স্বামীর নির্যাতনে পারভীন আক্তার (২৫) নামে এক গৃবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত পারভীন জেলার সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিষমুড়ি বড়ডাঙ্গা গ্রামের মোসাব্বের আলীর স্ত্রী এবং ইটাখোলা ইউনিয়নের গ্রামের মাহাবুল হকের মেয়ে।
পারভীনের মামা আসাদুল হক অভিযোগ করে বলেন, গত শনিবার ( ১৬ মার্চ) সামান্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে সোবাব্বের কোদালের ঘড়া দিয়ে পারভীনের উড়–তে আঘাত করে। এতে পারভীনের বাম উড়–র হাঁড় ভেঙ্গে যায়। এ অবস্থায় পারভীনকে বাড়িতেই রেখে গ্রাম্য কবিরাজের দ্বাড়া চিকিৎসা করায়। কবিরাজের তিন দিনের চিকিৎসায় কোন উন্নতি না হলে মঙ্গলবার বেলা ১১ টায় পারভীনের পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে পারভীনের পরিবার ও শ্বশুর বাড়ির সদস্যরা তাকে রংপুর মেডিকল হাসপাতালে নিলেও মোসাব্বের সেখানে ভর্তি না করিয়ে কৌশলে রংপুরের একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে সে মারা যায়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলেও জানান আসাদুল হক।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। পারভীনের স্বামী ও ননদ আমিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান তিনি।