সিসি নিউজ: ঝড়ো হাওয়ায় কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত একটি নৌকা উল্টে একই পরিবারের তিনজন নিখোঁজ রয়েছে। প্রথমে চালক নিখোঁজ হলেও পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকেল ৪টায় কাপ্তাই হ্রদের আদাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় জানা যায়নি।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আখলাকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক ড. মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়ভাবে নিখোঁজ পর্যটকদের উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া উদ্ধারকাজে অংশ নিতে কাপ্তাই থেকে নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে আসছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে এক দম্পতি তাদের এক শিশুকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসেন। বিকেলে কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় ভ্রমণের সময় হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এতে চালক এবং শিশুসহ ওই দম্পতি নিখোঁজ হন।
পরে চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তিনি অবচেতন রয়েছেন বলে জানা গেছে।ঝড়ো হাওয়ায় কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত একটি নৌকা উল্টে একই পরিবারের তিনজন নিখোঁজ রয়েছে। প্রথমে চালক নিখোঁজ হলেও পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বিকেল ৪টায় কাপ্তাই হ্রদের আদাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় জানা যায়নি। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আখলাকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক ড. মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়ভাবে নিখোঁজ পর্যটকদের উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া উদ্ধারকাজে অংশ নিতে কাপ্তাই থেকে নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে আসছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে এক দম্পতি তাদের এক শিশুকে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসেন। বিকেলে কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় ভ্রমণের সময় হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এতে চালক এবং শিশুসহ ওই দম্পতি নিখোঁজ হন।
পরে চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তিনি অবচেতন রয়েছেন বলে জানা গেছে।