• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংরক্ষিত আসনে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

EC-2ঢাকা: সংরক্ষিত নারী আসনেও ৪৮ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব জেসমিন টুলী নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন।
আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণেরও বিধান রয়েছে। সে হিসাবে আগামী ২৩ মার্চের মধ্যে মহিলা সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারির একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগেই ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এমপি হয়েছেন।
সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নারীরা হলেন- আওয়ামী লীগের মোছা. সেলিনা জাহান লিটা, সফুরা বেগম, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, বেগম আক্তার জাহান, সেলিনা বেগম, সেলিনা আক্তার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম, কামরুল লায়লা জলি, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, মিসেস লুৎফা নেছা, মমতাজ বেগম, তারানা হালিম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রাণী, দিলারা বেগম, ফাতেমা তুজ্জহুরা, ফজিলাতুন নেছা, পিনু খান, সানজিদা খানম, নিলুফার জাফর উল্লাহ, রোকসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ফজিলাতুন নেসা বাপ্পী, ওয়াসিকা আয়শা খান, জাহান আরা বেগম সুরমা, ফিরোজ বেগম (চিনু), আমিনা আহমেদ, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বেগম ও কামরুন নাহার চৌধুরী।
জাতীয় পার্টির বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, রওশন আরা মান্নান ও শাহনারা বেগম বিজয়ী হয়েছেন।
এ তালিকায় আরও আছেন ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুন, জাসদের লুৎফা তাহের, স্বতন্ত্র জোটের কাজী রোজী, নুরজাহান বেগম ও উম্মে রাজিয়া কাজল।
এ ছাড়া সংরক্ষিত আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে কমিশন। পরবর্তীতে আপিল করলে তাও খারিজ হয়ে যায়। এ দুই প্রার্থী হলেন- আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ