• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তোমাদের এত মাথাব্যথা কেন ?

Nilphamariআবু ফাত্তাহ্ কামাল (পাখি), ডোমার: নীলফামারীর ডোমার উপজেলা সাব-রেজিষ্টারকে চলতি বছরে পার্শ্ববতী এলাকাসহ অন্যান্য এলাকার চেয়ে বামুনিয়া ইউনিয়নের জমির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারন জানতে চাইলে তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন “তোমাদের এত মাথা ব্যথা কেন ? । এ নিয়ে সাংবাদিক ও এলাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।
জেলা প্রশাসক বরাবর এলাকাবাসীর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার  বামুনিয়া ইউনিয়নের বামুনিয়া মৌজার গত ২০১২ ও ২০১৩ ইং সালের জমির বাজার মূল্য নির্ধারন কমিটি কর্তৃক  নিধারিত প্রতি শতক জমির মূল্য ছিল ৩৮৪০ ও ৬২৮৮ টাকা । কিন্তু ২০১৪ সালে জমির বাজার মূল্য  শতক প্রতি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে দ্বিগুনেরও বেশী  অর্থাৎ ১৩,৫৬৮ টাকা নির্ধারন করা হয়েছে। যদিও বামুনিয়া ইউনিয়নের পার্শ্ববতী মৌজা খামার ও বারবিশা বামুনিয়ার বর্ধিত হার যথাক্রমে ৮% ও ৭% । অথচ  বামুনিয়া মৌজার বর্ধিত হার ১১০%  । বাস্তবে  বিগত বছর গুলিতে প্রতি শতক জমি পাচঁ হাজার হতে সাড়ে ছয় হাজার  টাকারমধ্যে বেচা-কেনা হয়ে আসতেছে ।হঠাৎ এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত রেজিষ্ট্রি ফির কারনে  এলাকাবাসী জমি কেনা-বেচা করতে পারছে না ।এতে তারা নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে ।উক্ত বিষয়ে  বাজার মুল্য নিধারন কমিটিকে লিখিত ভাবে জানালেও কোন সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে ডোমার উপজেলা সাব-রেজিষ্টার আব্দুল হালিম মোবাইলে জানান, আমার একার কিছু করার নাই, ভুল হয়েছে কিনা দেখব, দলিল দেখতেছি, বার হবে তারপর, এটা নিয়ে “তোমাদের এত মাথাব্যথা কেন ?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ