রংপুর অফিস: প্রতিবন্ধী ব্যাক্তিদের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার রংপুরে সাংবাদিক সম্মেলন করেছে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা সংগঠনগুলো।
নগরীর চেম্বার মিলনায়তনে এডিডির আয়োজনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিএসপিআর প্রকল্পের এইচ আর এফ মাহাফুজার রহমান। এসময় উপস্থিত ছিলেন এডিডির কর্মকর্তা মারুফা বেগম, রংধনু প্রতিবন্ধি অধিকার সংস্থার সম্পাদক নুর আলম, প্রমুখ। সাংবাদিক সম্মেলনে প্রতিবন্ধিদের কর্মসংস্থান সৃষ্টি এবং জামানত ও সুদ ছাড়াই সহজ শর্তে ঋণ প্রদানসহ ১২ দফা সামাজিক এবং ১ বছরের প্রতিবন্ধিদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তকরণ, ১০ ভাগ চাকুরী দেয়াসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।