• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভুরুঙ্গামারীর চরাঞ্চলের ৪’শ বিঘা জমিতে মুগ ডাল চাষের পরিকল্পনা

11111নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২দিন ব্যাপী চরাঞ্চলে মুগডালের আধুনিক চাষাবাদের কৃষক কিষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চর পাইকের ছড়া ও ইসলামপুর মৌজার ৩২০ জন কৃষক ও কিষাণী এ প্রশিক্ষণে অংশ নেয়। গত ১৮ ও ১৯ মার্চ ছিট পাইকের ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রশিক্ষণ কর্মসুচিতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতীপ কুমার মন্ডল। বাংলাদেশ কৃষি গবেষনা ইহ্নটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আশরাফ হোসেন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ফারুক হোসেন মোল্লা, কৃষি অনুষদের ডিন ডঃ প্রফেসার এমএ করিম , কৃষি গবেষনা ফাউন্ডেশনের সাইট সমন্বয়কারী ডঃ মোকাররম হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জামান প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন। উল্লেখ্য, কৃষি গবেষনা ফাউন্ডেশনের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিশ্ববিদ্যালয় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এক ফসলী জমিকে বহুফসলী জমিতে রুপান্তর এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। ২টি চরাঞ্চলের ৪’শ বিঘা জমিতে বীজ ও সার বিনামুল্যে সরবরাহ করা হবে যাতে কৃষকরা সহজেই আধুনিক পদ্বতিতে মুগ ডাল চাষ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ