নীলফামারী প্রতিনিধি: আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে শুক্রবার নীলফামারীতে র্যালি ও মানবন্ধন করেছেন হরিজন সম্প্রদায়।
হরিজন ঐক্য পরিষদ এবং সার্প রাইটস প্রকল্পের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে শুরু করে বর্নাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন কর্মসুচীতে মিলিত হয়।
হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মেঘুরাম বাঁশফোর, সার্প রাইটস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রুবিনা আক্তার বক্তব্য রাখেন। বক্তারা হরিজন সম্প্রদায়ের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।