• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ধর্ষনের পলাতক আসামীকে আটক

Hand Cupফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে দুই সন্তানের জননী মোছাঃ শেফালী বেগম (২৫)কে গত ১৪ ফেব্র“য়ারি রাত্রীতে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টায় ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামী মোঃ রুবেল হোসেন কে ফুলবাড়ী থানার পুলিশ গত বৃহস্পতিবার রাত্রী সাড়ে এগারটায় গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপি’র এনায়েতপুর বড়নগর গ্রামের দুই সন্তানের জননী মোছাঃ শেফালী বেগম (২৫) কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টায় ফুলবাড়ী থানায় শেফালী বেগম বাদী হয়ে গত ১৬/০২/২০১৪ইং তারিখে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন-০৩) আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮। দীর্ঘ এক মাস মোঃ রুবেল হোসেন (৩২) পলাতক থাকায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম খান গোপন সূত্রে সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারটায় এস.আই মনিরুজ্জামান ও এম.আই তাইজুল ইসলাম কে দ্রুত এনায়েতপুর গ্রামে গিয়ে তল্লাশি চালাতে বললে পুলিশ তার শ্বশুরের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ঐদিন রাতেই তাকে দিনাজপুর জেল-হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ