• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাহাড়পুরে পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক

6নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করার সময় পিস্তল, দুই রাউন্ড গুলি, ১টি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে পাহাড়পুর বৌদ্ধ বিহার ফাড়ী পুলিশ।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ শেখ আলমগীর হোসেন লেলিন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চিত্রাপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে তাজমুল হুদা রিপন (২৭) ও আক্কেলপুর উপজেলার পশ্চিম মাথাপাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে আতোয়ার রহমান (৩০) সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করার জন্য ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের অভ্যন্তরে প্রবেশ করে। তাদের ঘোরাফেরায় সন্দেহ হলে পাহাড়পুর ফাঁড়ী পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন ও পর্যটকরা।
এসময় ফাড়ীর এটিএসআই আজিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দুই যুবককে চ্যালেঞ্জ করলে তারা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ, স্থানীয় জনতা ও পর্যটকরা তাদের ধাওয়া করে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ