• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি প্রার্থীকে জাপা প্রার্থীর সমর্থন

BNP_JAPAসিসি নিউজ: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তে পাল্টে গেল ভোটের হিসাব নিকাশ। জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আমির আহমদ খান বিএনপি সমর্থিত প্রার্থী জালাল আহমদকে সর্মথন দেওয়ায় জয়-পরাজয়ে নতুন হিসাব-নিকাশ শুরু করেছে ভোটাররা।
শুক্রবার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে জাপা সমর্থিত প্রার্থী আমির আহমদ খান (আনারস প্রতীক) প্রচারণা বন্ধ করে বিএনপি প্রার্থী জালাল আহমদকে (কাপপিরিচ) মার্কায় সর্মথন দেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি সমর্থিত প্রার্থীর প্রধান এজেন্ট কবির চৌধুরী।
সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী আমির আহমদ খান নির্বাচন চলাকালে প্রতিপক্ষের সকল প্রকার হুমকি-ধমকি উপেক্ষা করে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের পাশে থাকার কথা জানান।
একই সঙ্গে তিনি আজ (শুক্রবার) থেকে কাপপিরিচ মার্কার প্রচারণা চালিয়ে যাবেন বলেও জানান। নির্বাচনের একদিন আগে জাপা প্রার্থীর এমন ঘোষণায় উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৩ মার্চ রোববার চতুর্থ দফায় উপজেলা নির্বাচনে আনোয়ারসহ চট্টগ্রামের সাতটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ার কারণে আনোয়ারার সকল প্রার্থী প্রচারণার শেষ দিকটিকে ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করেন।
উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ