• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলিতে ভারতীয় পন্য ও মাদকদ্রব্য উদ্ধার

BGB-1দিনাজপুর প্রতিনিধি: হিলি সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকালে ভিমপুরের ইটভাটা ও বৈগ্রাম মাঠ এলাকা থেকে হিলি বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি হিলি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির টহল দল ভিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৮৩ কেজি ভারতীয় জিরা’র প্যাকেট, ৩৩ পিস শাড়ী, ৯ কেজি সাদা এলাচ, কসমো সিল্ক, ব্লাউজ পিস, স্টিল, আঙ্গুর, পন্ডস পাউডার, কিসমিস, বিস্কুট ও চারশ’ পিস ডেকসিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে বাসুদেবপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, হিলি সীমান্তের বৈগ্রাম মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল ও ২২ পিস কোদাল উদ্ধার করে বিজিবির টহল দল। উদ্ধারকৃত এসব মালামাল হিলি শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ