• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারী সংসদ সদস্যদের শপথ রোববার

Parlamentঢাকা: দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জন সাংসদ শপথ নিচ্ছেন রোববার। জানা যায়, বেলা ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিতব্য এই শপথগ্রহণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ৩৮, জাতীয় পার্টির ৫, ওয়ার্কার্স পার্টির ১, জাসদের ১ এবং স্বতন্ত্র জোটের ৩ জন শপথ নেবেন। এর আগে বুধবার ৪৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৯ মার্চ মনোয়নপত্র জমা দেয়ার দিন ৫০ প্রার্থী নির্বাচন কমিশনে মনোয়নপত্র জমা দেন। ১১ মার্চ যাচাই-বাছাই শেষে বিল খেলাপির দায়ে আওয়ামী লীগের সাবিয়া নাহার বেগম এবং জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তা অবশিষ্ট ৪৮ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করেন। ১২ মার্চ মনোনয়নপত্র বাতিল হওয়া ২ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করলে ১৬ মার্চ শুনানি শেষে তাদের আবেদন খারিজ করে দেয় কমিশন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী সংসদ সদস্যরা হলেন আওয়ামী লীগের তারানা হালিম, অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিনা আহমেদ, পিনু খান, সানজিদা খানম, নীলুফার জাফরউল্যাহ, সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান্দ বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হ্যাপি বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা মাহবুব আসমা, ফাতেমাতুজ্জোহরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা ও ফিরোজা বেগম চিনু। জাসদের লুৎফা তাহের ও ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির নির্বাচিতরা হলেন নুর-ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, শাহানারা বেগম ও রওশন আরা মান্নান। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটের নারী সংসদ সদস্যরা হলেন কাজী রোজি, অ্যাডভোকেট নূর জাহান বেগম মুক্তা ও অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ