বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবদল নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ফতলা মাছবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্টো মিয়া (৩৬) এবং একই ইউনিয়নের যুবদল নেতা প্রিন্স (৪০)।
শনিবার রাত সাড়ে আটটার দিকে কাহালু উপজেলার দেওগ্রাম থেকে মোটরসাইকেল যোগে তারা বগুড়া শহরে আসছিলেন। বিশাপুকুর নামকস্থানে পৌছা মাত্র তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রিন্সকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভূট্টোকে শহরের ঠনঠনিয়াতে ডক্টরস ক্লিনিকে ভর্তি করে। সেখানেই চিকৎসাধীন তাদের মৃত্যু হয়।
বগুড়া জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার বলেন, ‘তারা দুইজনই যুবদল নেতা ছিল। সাংগঠনিক কাজে বগুড়ায় আসছিল।’